,

শিরোনাম

শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের জেলা কমিটির অনুমোদন

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল শেরপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির শেরপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার আলহাজ্ব মো. মুকুল হোসেনকে সাধারণ সম্পাদক, মো. হাতেম আলীকে সাংগঠনিক সম্পাদক, মো. রমিজ উদ্দিন ফরিদকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. হারুন অর রশিদকে দপ্তর সম্পাদক, মো. রুবেল মিয়াকে প্রচার সম্পাদক এবং ডা. মো. মাহফুজুর রহমানকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে নবগঠিত সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার জানান, এই কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করে যাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়