,

শিরোনাম

শেখ হাসিনার আমলে যারা বিরোধী ছিলো তাদের বাঁচার অধিকার ছিলো না: রিজভী

সংবাদের আলো ডেস্ক: শেখ হাসিনার আমলে যারা বিরোধী ছিলো তাদের বাঁচার অধিকার ছিলো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে, ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা একটি অন্ধকার অতিক্রম করেছি। সুস্থ জীবনযাপনের অধিকার ছিল না। বাইরে বেরোলে পরে বাড়িতে গিয়ে ঘুমানোর অধিকার ছিল না।

তিনি বলেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজের দলের শিশু-বাচ্চা, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কাউকেও হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনা।

এসময় রিজভী বলেন, বিএনপি মানবতা ও মানুষের জন্য রাজনীতি করে। প্রধানমন্ত্রীর পরামর্শ ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে থাকা হারুনের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিলে অংশগ্রহণ করলে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন যুবদল নেতা হারুন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়