শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা খেয়ে রতন ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় বাঘা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রতন একই উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মকবুল ইসলামের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, রতন ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পুলের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন|

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়