বেলকুচিতে ডেঙ্গু রোগ প্রতিরোধে তিনমাসব্যাপী পরিছন্নতা অভিযান
উজ্জ্বল অধিকারী: সারাদেশের মত সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভারে এ অভিযানের উদ্বোধন করার পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসফিয়া সাবেরিন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মুক্তারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ সামজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।