নওগাঁ সদরের ১২ ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত দফাদার ও মহল্লাদারদের (গ্রাম পুলিশ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জনাব টি.এম.এ. মমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
গ্রাম পুলিশের দায়িত্ব পালনে যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং ইউনিয়ন পর্যায়ে তাদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।