রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ডিসিইউ উপাচার্যের অভিনন্দন
সংবাদের আলো ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
শুক্রবার (২১ আগস্ট) রাতে ডিসিইউ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান রাষ্ট্রপতিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েক দশকের সংসদীয় ও সাংগঠনিক অভিজ্ঞতা, প্রতিকূল সময়ে সংযত অবস্থান এবং সংলাপমুখী রাজনীতির প্রতি তার অঙ্গীকার তাকে একজন গ্রহণযোগ্য ও প্রাজ্ঞ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উচ্চকিত হবে।
উপাচার্য আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে জ্ঞানভিত্তিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় রাষ্ট্রের পক্ষ থেকে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রতি অব্যাহত পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়ের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও সুসংহত হবে এবং তরুণ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণের পথ প্রশস্ত হবে।
উপাচার্য নব-নির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রপতি হিসেবে সাফল্য কামনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।