প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়।
সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। সভা শেষে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।