শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

সংবাদের আলো ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১ মে) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী একজন শিশুটিকে সেখান থেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির রক্তক্ষরণ হওয়ার পর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর তাঁরা শিশুকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। 

চকরিয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: আবদুল মোমেন বলেন, শিশুটিকে আজ সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি  চিকিৎসাধীন রয়েছে।

এদিকে চকরিয়া থানা পুলিশ, শিশু ধর্ষককে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গভীর রাতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধর্ষক কামাল উদ্দিনকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি চিরিংগা ইউনিয়নে তার মেয়ের বাড়িতে আআত্মগোপনে ছিলেন। ধর্ষণের ঘটনার পর পরই তিনি তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন  বলেন, শিশু ধর্ষণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটমের পরিবারের তথ্যমতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়