আলফাডাঙ্গায় ইলেকট্রেশিয়ান ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত
আলমগীর কবির,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ‘মহান মে দিবস’ ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা ইলেকট্রেশিয়ান ফেডারেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বি-২২০২) আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইলেকট্রেশিয়ান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা ও আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামিম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আব্দুল মান্নান মিয়া আব্বাস, সভাপতি, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি। নূর জামাল খসরু, সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আইন বিষয় সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, আলমগীর কবির, সভাপতি, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি মো: শাহিনুর রহমান,
উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহ্বায়ক হাজা আতিয়ার রহমান,
উপদেষ্টা মন্ডলীর সদস্য
আলহাজ্ব কামরুল হক ভূঁইয়া,
হারুনার রশিদ, আব্দুল শুকুর কাজী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার কাজী প্রমূখ।
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্যের মূল বিষয় ছিল,
মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “শ্রমিকদের ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। অথচ আজও অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।” বক্তারা ইলেকট্রিশিয়ানসহ সকল খাতের শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইলেকট্রনিক্স ফেডারেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।