৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সংবাদের আলো ডেস্ক: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছিল পিএসসি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।