সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুলাই সনদ নিয়ে কিছু মানুষ গোলযোগের চেষ্টা করছে: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: জুলাই সনদকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষ গোলযোগের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি সংস্কার মানে না বলে অপপ্রচার করা হচ্ছে।

রোববার (৫ মার্চ) বিকেলে ইস্টার সানডে উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউজে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যে মুক্ত-গণতান্ত্রিক পরিবেশে দেশের যাত্রা শুরু হয়েছে, সেই সুযোগটি কাজে লাগাতে সবাইকে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের অবস্থার পরিবর্তন ঘটানোর কাজ শুরু করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। সংস্কারের লক্ষ্যে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, সেটি অক্ষরে অক্ষরে পালন করার কথাও পুনর্ব্যক্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়