সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মার্কেট-শপিংমল খোলা রাখার সময়সীমা একঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: মার্কেট- শপিংমল খোলা রাখার সময়সীমা একঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিলের সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি আছে। পাশাপাশি আগামী ৩ মাসের জ্বালানি চাহিদা মজুতের চেষ্টা করছে সরকার বলেও জানিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা পিকে থাকবে৷ কৃষক যেন তার প্রয়োজনীয় ডিজেল পায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর বার্তা দেয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের আন্তরিকতার সাথে কাজ করার কথা বলা হয়েছে। এছাড়া সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে দোকান-মার্কেট খোলা রাখার সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত করেছিল সরকার। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়