শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যত দ্রুত সম্ভব দলের কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়, এটি আয়োজন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

তিনি বলেন, দলের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকটসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

মির্জা ফখরুল আরও জানান, সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তাদের পরামর্শ নেওয়া হয়েছে। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি

বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়