বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আমার সিরাজগঞ্জ পত্রিকার অনুমোদন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম “দৈনিক আমার সিরাজগঞ্জ” সংবাদপত্রের ঘোষণা পত্র সম্পাদনের অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষর করে ঘোষণা পত্রটি দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদপত্রের সম্পাদক ও প্রশাসক মোঃ হারুন অর রশিদ খান হাসানের হাতে তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় ও সহকারী কমিশনার মোঃ নিয়ামত আলী খান হিমেল (জেএম শাখা)।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আমার সসিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ খান হাসান বলেন, আজকের দিন হতে ৩ (তিন) মাসের মধ্যে দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদপত্র প্রকাশ করতে হবে। আশা করছি, আগামি কিছু দিনের মধ্যেই রঙিন “দৈনিক আমার সিরাজগঞ্জ” সংবাদপত্র পাঠকের হাতে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়