বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজান থেকে অপহৃত শিশু নগরে উদ্ধার,আটক তিন 

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে খেলার মাঠ থেকে অপহৃত তিন বছরের শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

পুলিশ ও ভিকটিমের পরিবারের সূত্রে জানা যায়,গত সোমবার বিকালে রাউজান থানাধীন উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেইট সংলগ্ন নিজ বাসার সামনে সমবয়সী শিশুদের সাথে খেলা করছিলো শিশুটি।এই সময় অপহরনকারীরা শিশুটিকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।ঘটনার পর শিশুটির বাবা থানায় জিডি করেন। এর মধ্যে অপহরনকারীরা শিশুটির বাবার মোবাইলে ফোন দিয়ে পাচ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন

তৎক্ষণাৎ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে রাউজান থানা পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করেন। এই সময় বায়েজিদ বোস্তামি থানা এলাকা হতে মোঃ রুবেল,মোঃ জাহেদ, মুনসুর আলম নামে তিন জনকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়