উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে “ঈদুল ফিতর ঈদ গিফট বিতরণ-২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে স্বপ্ন সুপার সোপে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।
এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রাইস (PRiS) প্রকল্পের ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম, হাবিবুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, “ঈদুল ফিতর ঈদ গিফট বিতরণ-২০২৬” কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৬৬ জন দরিদ্র পরিবারকে ৪ হাজার টাকা সমমূল্যের ঈদ উপহার প্রদান করা হয়েছে।এর মধ্যে হাতিয়া ইউনিয়নে ১০০ জন, বুড়াবুড়ি ইউনিয়নে ৯৬ জন, ধরনীবাড়ী ইউনিয়নে ৯০ জন, দুর্গাপুর ইউনিয়নে ৯৫ জন এবং পাণ্ডুল ইউনিয়নে ৮৫ জন দরিদ্র পরিবার এই ঈদ উপহার পেয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।