দ্রুতই নিষ্পত্তি হবে ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন
সংবাদের আলো ডেস্ক: ১ লাখ ৩০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নির্বাচন কমিশনে পেন্ডিং অবস্থায় আছে।
আজ বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে আবেদন পেন্ডিং হয়ে পড়ে।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত পেন্ডিং আবেদন ছিল ৮০ হাজারের মতো। এ কয়েক মাসে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।