,

শিরোনাম

রংপুরে ৪ ব্র্যান্ডের আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা

সংবাদের আলো ডেস্ক: রংপুর মহানগরীর ব্র্যান্ডের আউটলেট নিশাত বেনারসি, রয়ালটি, ভিনটেজ ওয়ার্ল্ড ও টপ টেনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে (১১ মার্চ) নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এতে সহযোগিতা করে র‌্যাব-১৩।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর নামিদামি আউটলেট ও ব্যান্ডের দোকানগুলেতে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা বিদেশি পণ্য বেশি দামে বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নগরীর নিশাত বেনারসীর ভারতীয় শাড়ি বিক্রি করলেও তার ডকুমেন্ট না থাকায় ২০ হাজার, প্রমাণপত্র ছাড়া বিদেশি কসমেটিক্স বিক্রি করায় রয়ালটি মেগামলকে ৩০ হাজার , টপটেন এবং ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার করে জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়