মাদকের টাকা না পেয়ে চেয়ারম্যানের অফিস ভাঙচুর করলেন ইউপি সদস্য।
খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
বুধবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবির জামতৈল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, আমরা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় ছিলাম। ইউনিয়ন পরিষদে এসে দেখি চেয়ারম্যানের চেয়ার, ডেস্ক টেবিল সহ আরও কয়েকটি আসবাবপত্র ভাংচুর করেছে হুমায়ুন কবির।
প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার আরও জানান, আমি পরিষদে না থাকায় মদ পানের টাকা না পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে ইউপি সদস্য হুমায়ুন। মাঝেমধ্যেই মদ পানের টাকার জন্য এসে হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমায়ুন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কামারখন্দ থানার ওসিকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য হুমায়ুন কবিরকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন,কথা শোনা যাচ্ছে না। আপনাকে একটু পরে ফোন করছি।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, জামতৈল ইউনিয়ন পরিষদে ভাংচুরের ঘটনায় চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাকে ইউএনও বরাবর একটি চিঠি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।