ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে রাজকীয় উটের মাংস বিক্রির ঘোষণা
মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। জেলার কালেক্টর বাজারে প্রথমবারের মতো “রাজকীয় উটের মাংস” বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, রাজকীয় উটের মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৪২০০ টাকা। সীমিত পরিসরে মোট ৫০০ কেজি মাংস বিক্রি করা হবে।
আগ্রহী ক্রেতাদের অগ্রিম অর্থ প্রদান করে বুকিং নিশ্চিত করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ২৭ রমজান থেকে উটটি সবার জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এরপর ২৯ রমজান থেকে আনুষ্ঠানিকভাবে মাংস বিক্রয় কার্যক্রম শুরু হবে। তারা জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে।
যেহেতু মাংসের পরিমাণ সীমিত, তাই আগ্রহী ক্রেতাদের দ্রুত বুকিং দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরে: ০১৭১১-৪৫৬৪৬১ / ০১৭১২-৯৪৫২৩৯। এ বিষয়ে সম্ভাব্য এক ক্রেতা মোঃ শাহাবুদ্দিন সুজা বলেন, “গোপালগঞ্জে এই প্রথম উটের মাংস বিক্রির এমন আয়োজনের কথা শুনলাম। বিষয়টি আমাদের জন্য নতুন ও কৌতূহলের।
ঈদ উপলক্ষে পরিবারের জন্য কিছু মাংস সংগ্রহ করার আগ্রহ রয়েছে। স্থানীয়দের মতে, ঈদকে ঘিরে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গোপালগঞ্জে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।