বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আফতাব উদ্দিন মন্ডল, মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোগদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল,

এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়