আশুলিয়ায় ৫ আগস্ট বিজয় র্যালি, নেতৃত্বে ডা. সালাউদ্দিন বাবু
মোঃ হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আশুলিয়ায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে সাভার আশুলিয়ার নহারহাট এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে র্যালিটি শুরু হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। র্যালিতে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বর্তমান সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আজ ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন।
এই দিনে আওয়ামী ফ্যাসিবাদ নিপাত গেছে, জনগণের বিজয় অর্জিত হয়েছে। এই আন্দোলনের চেতনা ধরে রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রকাশ পায় এই মিছিলে।এছাড়া কর্মসূচিকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।