সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা কাঙ্খিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়