বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন 

মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১১জুলাই) শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মসজিদ কর্তৃপক্ষ।

বিদেশি সংস্থার কিছুটা আর্থিক সহযোগিতা নিয়ে মসজিদ নির্মান কাজ শুরু করলেও পরে স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় দ্বিতল ভবনের একতলা মসজিদ নির্মান কাজ শেষ করা হয়েছে। আনুষ্ঠানিক দোয়ার পরে ফিতা কেটে নামাজের জন্য মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: ওবায়দুল্লাহ,সহকারি শিক্ষক মাও: আদম আলী,বাসুদেবকোল শ্রীরামেরপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও: আব্দুল মান্নান,আব্দুস সোবহান ডা: আখতার হোসেনসহ স্থানীয় মুসুল্লিগণ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়