,

শিরোনাম

দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এমন নেতাকর্মীদের চিনে রাখুন – জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন।’ দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণেই ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করতে হবে। দলের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা তাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়