দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল-দোকানপাট
সংবাদের আলো ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণি বিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট-শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) পুনরায় বহাল হবে।
নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এর আগে, রোববার (৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাত ১০টা পর্যন্ত দোকানপাট-মার্কেট খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।