,

শিরোনাম

বিরোধী দলের বক্তব্যে শেখ হাসিনার আওয়াজ পাচ্ছি: রিজভী

সংবাদের আলো ডেস্ক: দেশে কিছু বিরোধী দলের বক্তব্যে শেখ হাসিনা ও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, আপনার কথার মধ্যে আমরা যে প্রতিধ্বনি পাচ্ছি, যে আওয়াজ পাচ্ছি ওটা তো শেখ হাসিনার আওয়াজ! ওটা ফ্যাসিবাদের আওয়াজ, আওয়ামী লীগের আওয়াজ! ওই আওয়াজের মধ্যে কোনো গণতন্ত্রের সুর নেই, শান্তির সুর নেই, সহাবস্থানের সুর নেই।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, কেন জানি মনে হচ্ছে, আওয়ামী ফ্যাসিবাদ তাদের রক্তের মধ্যে যে জীবাণু প্রবিষ্ট করেছিল, সেই একই জীবাণু আমাদের দেশের কিছু বিরোধী দলের মধ্যে এখন বিদ্যমান। তারা মনে করছেন যে এখনই তাদের ক্ষমতায় যেতে হবে।

বিরোধী দলগুলোর উদ্দেশ্যে প্রশ্ন তুলে রিজভী বলেন, আপনারা কাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন? শেখ হাসিনার সেই ফেরাউনের রাজত্ব যদি আবার ফিরে আসে, তবে আপনারা কি রেহাই পাবেন? আপনারা কেউ রেহাই পাবেন না। আপনারা যেসব কর্মকাণ্ড করছেন, তাতে আবার সেই ‘লেডি ফেরাউন’ শেখ হাসিনার পুনরুত্থান দেখতে চাচ্ছেন।

বক্তব্যে দেশের জ্বালানি সংকট প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি জানান, জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলছেন। সম্প্রতি মালয়েশিয়াসহ নানা দেশ সফরের মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা চলছে। সরকার এ খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে গ্যাস ও ডিজেল আমদানি করছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চোরাচালান নিয়ে রিজভী বলেন, “আমাদের ১ লিটার ডিজেল কিনতে খরচ হয় ২০৫ টাকা। পরশু দিন পর্যন্ত তা ১৩৫ টাকায় বিক্রি করতে হতো, যেখানে সরকারকে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি বা লোকসান দিতে হয়েছে।

তিনি আরও যোগ করেন, ভারতে প্রতি লিটার তেলের দাম ছিল ১৩৪.৬০ টাকা। আমাদের দেশে দাম কম থাকায় ডিজেল স্মাগলিং বা চোরাচালান হয়ে ভারতে চলে যেতো। তাই সম্প্রতি তেলের দাম ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়