,

শিরোনাম

ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি

সংবাদের আলো ডেস্ক: জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

তিনি জানান, গ্রেফতার রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়