কামারখন্দে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন।
খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে নয়টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি আমিরুল ইসলাম বলেন, ট্রাকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।