,

শিরোনাম

লংমার্চ কর্মসূচিতে বাধা না দিতে আহ্বান, এলে তা প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

সংবাদের আলো ডেস্ক: বিরোধীদলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বাধা এলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‎দুপুরে ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তার আগে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষ্যে সেখাল ছিল ১১ দলীয় বৈঠক।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করছে বিএনপি সরকার। যার পরিণাম ভালো হবে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ, সংসদে নিষ্ফল আলোচনা হয়েছে; যে কারণে সমাধানের কোনো পথ বের হয়নি। সে কারণেই দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল। জনদাবি আদায় করেই ঘরে ফিরবে ১১ দল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়