বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় টিআর প্রকল্পের ইটের সোলিং রাস্তা পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রিদওয়ান

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় টিআর প্রকল্পের আওতায় নির্মিত ইটের সোলিং রাস্তা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান।বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বারইপাড়া পাকা রাস্তা থেকে মনিরুজ্জামান বিশ্বাসের বাড়ি পর্যন্ত ২৫০ মিটার দীর্ঘ ইটের সোলিং রাস্তা পরিদর্শন করেন তিনি। ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্যের ইউনিয়ন পর্যায়ে বরাদ্দকৃত এই কাজটি সঠিক নিয়মে সম্পন্ন হচ্ছে কিনা তা তদারকি করতে জামাতের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম জিয়াউল হাসান, টগরবন্দ ইউনিয়ন জামাতের সভাপতি সেফায়েত হোসাইন, সেক্রেটারি এনামুল হোসেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন জামাতের সেক্রেটারি আকতার হোসেন, বানা ইউনিয়ন জামাতের সভাপতি আরিফুজ্জামানসহ এলাকার সূধীজন।

চেয়ারম্যান প্রার্থী রিদওয়ান জানান, “মাননীয় সংসদ সদস্য কর্তৃক বরাদ্দকৃত ইটের সোলিং রাস্তা যেন সুন্দরভাবে ও সঠিক নিয়মে নির্মিত হয়, সে জন্যই আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিদর্শনে এসেছি।” তিনি উপস্থিত এলাকাবাসী ও মিডিয়া কর্মীদের নিকট তার মনোভাব ব্যক্ত করেন।এই উদ্যোগে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন যে, রাস্তা নির্মাণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং জনসাধারণের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়