বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে যে সময়ে

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ঈদুল আজহা ঘিরে কেবল ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আর এদিন ছাড়া ঈদের ছুটিতে বাকি দিনগুলোতে কখন মেট্রোরেল চলবে, এ নিয়ে বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

এ সময় ট্রেন চলাচলের হেডওয়ে কমপক্ষে ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। তবে শুক্রবারে এই সময়সূচি প্রযোজ্য নয়।

ডিএমটিসিএল আরও জানায়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একইসঙ্গে এমআরটি/র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। আর শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়