
সংবাদের আলো ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। কংগ্রেসের জয়েন্ট ইকোনমিক কমিটির ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনের বরাতে তিনি এ অভিযোগ করেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্পের মালিকানাধীন তেল ও গ্যাস খাতের সম্পদের মূল্য চলতি বছর সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ডলার পর্যন্ত বেড়ে থাকতে পারে।
ডেমোক্র্যাট সিনেটর ভ্যান হোলেন মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে বলেন, ‘স্পষ্টতই এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে শুরু করা একটি অবৈধ যুদ্ধ থেকে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন।’
ট্রাম্প ক্ষমতায় ফেরার পর হোয়াইট হাউসকে তিনি ‘অর্থের বিনিময়ে সুবিধা পাওয়ার ক্যাসিনো’ হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন ভ্যান হোলেন। তার দাবি, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ১০০ কোটি ডলারের বেশি ব্যক্তিগতভাবে পকেটে পুরেছেন।
ভ্যান হোলেন আরও বলেন, ‘তিনি একটি অর্থহীন যুদ্ধ থেকে বিপুলভাবে লাভবান হচ্ছেন।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.