মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

সংবাদের আলো ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি নিয়েছেন মো. তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি বলেছেন– আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।

যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়