মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও

সংবাদের আলো ডেস্ক: ভারতে বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে) প্রধান এবং জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। শুধুমাত্র তিনি জিতেছেন, বিষয়টি এমন নয়। তার ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর. শবরীনাথন ক্ষমতাসীন ডিএমকে’র বিদায়ী বিধায়ক (এমএলএ) এএমভি প্রভাকর রাজাকে ২৭ হাজার ৮৬ ভোটে হারিয়েছেন তিনি।

এই অভাবনীয় জয়ের মধ্য দিয়ে তামিল রাজনীতিতে অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন শবরীনাথন। তার এই জয়ের পেছনে রয়েছে রাজ্যজুড়ে বিজয়ের বিপুল জনপ্রিয়তা।

মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টি আসনে জয়ী হয়েছে তার দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।  কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে কিছুটা দূরে থাকলেও এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনে তামিলনাড়ুর পেরমবুর আসন থেকে ৫৩ হাজারেরও বেশি ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিজয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়