মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে  ধানের ক্ষেত হাত-পা বাঁধা ও বিবস্ত্র প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। পরিবারের লোকজনের ধারণা ছিল, সে বৃষ্টির মধ্যে ঘরেই অবস্থান করছেন। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়।

 মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে পরিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর তরুণীর চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখে তিনি ভয় পাচ্ছিলেন, চোখে টলমল করছিল পানি।

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মেয়েটিকে সবাই ভালোবাসতেন। তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর, আর মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি এলাকাবাসীর।

ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়