বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সংবাদের আলো ডেস্ক: আগামী ৯ মে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাষ্ট্রপ্রধানের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

এদিকে গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী ৯ মে চিকিৎসার উদ্দেশ্য লন্ডনে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে আগামী ১৭ মে তিনি দেশে ফিরবেন।

আরও জানা গেছে, সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে রাষ্ট্রপতির সফরসঙ্গী।

উল্লেখ্য যে, সবশেষ ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করিয়েছিলেন রাষ্ট্রপতি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়