সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: আগামী ৫ দিনের জন্য ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।

তিনি আরও বলেন, চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করে আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ও সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে।

এর আগে, হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন ট্রাম্প। নয়তো দেশটির সব বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়