সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যোগ্য নেতৃত্বের প্রতীক ❝বদিউজ্জামান ফেরদৌস❞ ঈদ শুভেচ্ছা জানালেন কামারখন্দ বাসিকে।

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে।

তিনি কামারখন্দ উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মো. বদিউজ্জামান ফেরদৌস আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কামারখন্দ উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি কামারখন্দবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়