সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁ বাসিকে  নূর-ই আলম মিঠুর ঈদ শুভেচ্ছা

নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু নওগাঁবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

শুক্রবার  (২০ মার্চ) এক বার্তায় তিনি নওগাঁর সর্বস্তরের মানুষ, দলের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। সবাই যেন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে। 

তিনি নওগাঁর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ যে আস্থা রেখে বিএনপির উপর যে দায়িত্ব প্রদান করেছে,তা যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে গণতন্ত্রের ধারাবাহিকতায় ভবিষ্যতেও জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়