ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার, আশুলিয়াসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক ও ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল হোসেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ মানুষকে সাম্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি মানুষের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
হাজী মো. ইসরাফিল হোসেন বলেন, সাভার ও আশুলিয়াসহ দেশের সর্বস্তরের মানুষ যেন শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেই প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, অগ্রগতি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সাভার-আশুলিয়াসহ দেশবাসীর প্রতি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।