পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
সংবাদের আলো ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অঙ্গনে অস্থিরতা থামছেই না। এই অস্থিরতার মাঝেই বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও।
এর মধ্যেই রবিবার (২২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে আসে পরিবর্তন। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু।
গত বছরের আগস্টে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়। সেই নির্বাচনের পর আমজাদ হোসেনকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়। রবিবার সন্ধ্যায় তাকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হলেও, এই পরিবর্তনের পেছনের কারণ নিয়ে বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।