সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরান ইস্যুতে সুর নরম করলেন ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত স্থগিতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস। তারা বলেছে, ইরানের কঠোর সতর্কবার্তার পর ট্রাম্প হামলা থেকে বিরত থেকেছেন।

এদিকে, ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজও প্রতিবেদন করেছে, পিছু হটলেন ট্রাম্প।

এর আগে, আগামী ৫ দিনের জন্য ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।

সূত্র: আল জাজিরা

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়