সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিদেশে বসে হাসিনার দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছেই: ফখরুল

সংবাদের আলো ডেস্ক: গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা একধরণের ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিাবর (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না।

গুম পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোন গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়