ভূঞাপুরে ‘শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি—গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নির্বাচিত সরকারের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উপজেলা কমিটির সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
পৌর সুজনের সভাপতি আব্দুস ছালাম, পিএফজি সমন্বয়কারী শাহ আলম প্রামানিক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সিনিয়র সাংবাদিক আখতার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, কবি মামুন তরফদার, হাঙ্গার প্রজেক্ট এর এলাকার সমন্বয়কারী এ এন এম নাজমুল হোসাইন,
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন ভূঞাপুর উপজেলার সভাপতি আফসার উদ্দিন, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম ও খতিব মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী, ভূঞাপুর উপজেলা জামে মসজিদের পেস ইমাম মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।