কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (০১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।
এর আগে, রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। আলাদা আলাদা বৈঠকে প্রধান উপদেষ্টা দলগুলোকে আশ্বস্ত করে বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।