মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে অনাথ শিশুদের পাশে দাঁড়ালো যুব শক্তি

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে অনাথ শিশুদের পাশে দাঁড়ালো স্থানীয় মানবিক-সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যুব শক্তি। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয়ে বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার অনাথালয়ের আশ্রম মাতা নিশা দেবীর হাতে নগদ দশ হাজার টাকা অনুদান তুলে দেন। অনুদান প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন রণবীর,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এবং যুব শক্তির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া। 

আর্থিক সহায়তা পেয়ে নিশা দেবী বলেন,এই সহায়তা পেয়ে আমাদের খুব উপকার হলো। আমরা দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

তিনি আরো বলেন,মানবকল্যাণকামী অনাথালয়ে ১২০ জন শিশু-কিশোর রয়েছে। প্রতিমাসে আড়াই থেকে তিন লাখ টাকার অধিক খরচ হয় প্রতিষ্ঠানটিতে। অনাথালয়ের নিজস্ব কোন আয়ের উৎস নেই। দাতাদের দানকৃত অর্থ দিয়েই প্রতিষ্ঠান চলে। সরকার থেকেও কিছু সহায়তা পাই আমরা। অনাথদের ভরণপোষণ করার জন্য বর্তমানে প্রয়োজনীয় অর্থ নেই আমাদের। এখানে আর্থিক সংকট দেখা দিয়েছে। অনাথ শিশু-কিশোরদের জীবনধারণের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।

যুব শক্তির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার বলেন,আমরা সবসময় চেষ্টা করি সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় এই সহায়তা প্রদান করা হলো। মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়