,

শিরোনাম

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

মো: শাকিল আহমেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

‎শনিবার (১৪ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে সরিষার বীজ ও সার তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ‎এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মনীষা আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা। ‎উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীবরদী, শেরপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়