,

শিরোনাম

কামারখন্দে ৫ হাজার ৩৪০ কৃষককে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৫ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মিনি অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। 

সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এসব বীজ ও সার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং নেতাকর্মীসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়