
মো: শাকিল আহমেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে সরিষার বীজ ও সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মনীষা আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীবরদী, শেরপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.